সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
০৮:১০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২৬
০৮:১০ অপরাহ্ন
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্যটি জানিয়েছেন।
জানা গেছে, আঙুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে।
এজন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি। ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে।
বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।
এএফ/০২