সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
০২:৫৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৬
০৩:০২ অপরাহ্ন
সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ, বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এই সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে।
৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, ‘শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা এবং ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় চুরাকারবারীরা ভারত থেকে এনে এসব মালামাল মজুত করছিল। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছালে তারা সব মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি উল্লিখিত মালামাল উদ্ধার করে হেফাজতে রাখে।’
জিসি / ০৫