সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
০৭:৪৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৬
০৭:৪৮ অপরাহ্ন
নানা আয়োজনে কানাডা-বাংলাদেশ সলিডারিটির’র ( সিবিএস ) ১৪তম একুশের বইমেলা গত ১৫ ফেব্রুয়ারি মন্ট্রিয়লে কোদ দ্যা নেইজ একটি হলে উদযাপিত হয়।
বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ছড়াশিল্প, লেখক লুৎফর রহমান রিটন।
মন্ট্রিলের সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বই মেলায় অস্থায়ী শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
সাংস্কৃতিকপর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী সঙ্গীত পরিবেশন করেন।
শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।প্রাসঙ্গিক বিষয় নিয়ে লেখক-আড্ডা হয় । অটোয়া থেকে আগত সুলতানা সাজির পরিচালনায় আড্ডায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ভাষাবিদ শিশির ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক তাজুল মোহাম্মাদ, কবি অপরাহ্ন সুস্মিত, প্রমোদ হামদ এবং লেখক মৌ মধুবন্তী । লেখিকা মৌ মধুবন্তীর মোড়ক উন্মোচিত বইটি প্রতিপাদ্য বিষয় নিয়ে চমৎকার আলোচনা করেন অনুজীব বিজ্ঞানী সোয়েব সাঈদ এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন । টরেন্ট অটোয়া মন্ট্রিল থেকে আগত অতিথিরা প্রবাসে নানা ব্যস্ততার মাঝেও ধারাবাহিকভাবে ১৪ তম বইমেলার আয়োজক সংগঠন সিবিএস’র সভাপতি জিয়াউল হক জিয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মন্ট্রিয়লে চার দশকেরও উপরে কমিউনিটি কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ প্রেসক্লাব, মন্ট্রিয়ল’র প্রতিষ্ঠাতা সভাপতি দীপক ধর অপুকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি, বইমেলার উদ্বোধক লুৎফুর রহমান রিটনকে বিশেষ সম্মাননা পদক দেয়া হয়।সেরা স্টল হিসেবে উদীচীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের নানা পর্বে উপস্থাপনার দায়িত্ব পালন করেন জনপ্রিয় উপস্থাপক অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক শামসাদ রানা, লাবলু আকন ও সিবিএস সভাপতি বিশিষ্ট সংগঠক জিয়াউল হক জিয়া। বইমেলা সর্বাত্মক সফল করে তোলার জন্যে উপস্থিত দর্শক সহ সহযোগিতা প্রদানকারী সকলকে সিবিএস’র পক্ষ থেকে ধন্যবাদ জানান সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন দুলাল।
মেলায় বই ছাড়াও ছিল খাবারের স্টল।মনোজ্ঞ
এএফ/০৪