নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬
০৯:১৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
০৯:২৪ অপরাহ্ন
হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় পৌঁছেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাস।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে তাকে বহনকারী বাস মাজারের প্রধান ফটকের সামনে পৌছায়। মানুষের তীব্র চাপের কারণে প্রায় ১০ মিনিট পর তিনি বাস থেকে নেমে মাজার গেইট দিয়ে ভেতরে প্রবেশে সক্ষম হন।
পূর্বের সংবাদ- সিলেট পৌঁছেছেন তারেক রহমান, যাচ্ছেন মাজার জিয়ারতে |
এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন।
এএফ/০৩