সালেহ আহমদ খসরুকে রাজধানীতে যমুনা অয়েলের সংবর্ধনা

সিলেট মিরর ডেস্ক


জুন ২৮, ২০২৬
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২৬
১২:০৭ পূর্বাহ্ন



সালেহ আহমদ খসরুকে রাজধানীতে যমুনা অয়েলের সংবর্ধনা


বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু আবৃত্তিতে শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হওয়ায় যমুনা অয়েল পিএলসি কর্তৃক সংবর্ধিত হয়েছেন।

আজ রবিবার (২৮ জুন) ঢাকায় যমুনা অয়েলের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

যমুনা অয়েল পিএলসি-এর চেয়ারম্যান আজিজুর রশিদ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যমুনা অয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমদ খসরু আবৃত্তিতে শিল্পকলা একাডেমি পদক পাওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি এই পদকের মাধ্যমে তাকে যথার্থ সম্মান জানানো হয়েছে।’

সংবর্ধনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিজি বিপিআই ও অতিরিক্ত সচিব এবং যমুনা অয়েলের পরিচালক মিজ খেনচান, অতিরিক্ত সচিব ও যমুনা অয়েলের ¯^তন্ত্র পরিচালক মিজ কওসার জহুরা, যুগ্ম সচিব ও যমুনা অয়েলের পরিচালক মুহাম্মদ আসাদুল হক, যমুনা অয়েলের পরিচালক ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, যমুনা অয়েলের পরিচালক ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন, যমুনা অয়েলের এমডি মো. ইউসুফ হোসেন ভূঁইয়া এবং জিএম ও কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম|

সংবর্ধনার জবাবে বাচিকশিল্পী ও কবি সালেহ আহমদ খসরু কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রাপ্তিতে যমুনা অয়েল কর্তৃক সংবর্ধনা আমাকে অনুপ্রাণিত করবে।’


এএফ/০৫