সিলেটে সুইচ গিয়ার চাকু নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২৬
০৬:৪৬ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২৬
০৬:৪৬ অপরাহ্ন



সিলেটে সুইচ গিয়ার চাকু নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি


সিলেট মহানগর এলাকায় ‘সুইচ গিয়ার চাকু’ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে মহানগরের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিটি সিলেট মহানগর পুলিশের দাপ্তরিক ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ সবাইকে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।



এএফ/০৪