নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৮:৫৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৮:৫৫ অপরাহ্ন
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ আসনের ২৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে মো. আবদুল মালিক পেয়েছেন ২৩ হাজার ২৬৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৩১ ভোট। এ পর্যন্ত প্রাপ্ত ফলে আবদুল মালিক ৯ হাজার ৪৩৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সিলেট-৩ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫১টি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে এ আসনের চূড়ান্ত চিত্র জানা যাবে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৭০৯ জন, নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
আরসি-০৪