সিলেট-১ আসন: ১৬ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মুক্তাদীর

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৮:৪০ অপরাহ্ন



সিলেট-১ আসন: ১৬ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মুক্তাদীর

সিলেট-১ আসনের ১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। প্রাপ্ত ফল অনুযায়ী, অধিকাংশ কেন্দ্রেই তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে পিছনে ফেলেছেন।

১৬টি কেন্দ্রের মধ্যে ১৫টিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুক্তাদীর এগিয়ে রয়েছেন। একটি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এগিয়ে থাকলেও সামগ্রিক ব্যবধানে মুক্তাদীরের লিড স্পষ্ট।

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুক্তাদীর পেয়েছেন ১০৭ ভোট, আর হাবিবুর রহমান পেয়েছেন ৮৭ ভোট। শাহমীর স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯২৩ ভোট এবং দাঁড়িপাল্লা ৮৫১ ভোট। রসময় মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে ধানের শীষ ৩০৬ এবং দাঁড়িপাল্লা ২১৩ ভোট পেয়েছে।

মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুক্তাদীর পেয়েছেন ৯৭০ ভোট, বিপরীতে দাঁড়িপাল্লা পেয়েছে ৩৫৭ ভোট। সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ৬৪৩ এবং দাঁড়িপাল্লা ৫৬৫ ভোট পেয়েছে। কাজী জালাল উদ্দিন সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ পেয়েছে ৬০৭ এবং দাঁড়িপাল্লা ৫২১ ভোট।

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ ৪১৬ এবং দাঁড়িপাল্লা ৩৬৮ ভোট পেয়েছে। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষ, যেখানে তারা পেয়েছে ১ হাজার ৪১ ভোট, আর দাঁড়িপাল্লা পেয়েছে ২০৩ ভোট।

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৫১ ভোট এবং দাঁড়িপাল্লা ৭২৪ ভোট। রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৫২৫ ভোট পেলেও দাঁড়িপাল্লা পেয়েছে ৫৩৫ ভোট।

বুরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ পেয়েছে ৭৩৬ এবং দাঁড়িপাল্লা ১৬১ ভোট। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ ১ হাজার ৬৬ ভোট এবং দাঁড়িপাল্লা ৭১০ ভোট পেয়েছে।

মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৫৭ ভোট এবং দাঁড়িপাল্লা ৭৭৪ ভোট। কালিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ৭২৮ এবং দাঁড়িপাল্লা ২৪৩ ভোট পেয়েছে।

ফকিরেরগাঁও পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ পেয়েছে ৭৪০ ভোট এবং দাঁড়িপাল্লা ৪৪৪ ভোট। খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ৬৬৬ ভোট এবং দাঁড়িপাল্লা ৫১৪ ভোট পেয়েছে।

আংশিক এই ফলাফলে সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে বাকি কেন্দ্রগুলোর গণনা শেষ হওয়া পর্যন্ত।

আরসি-০২