নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬
০১:৪০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২৬
০১:৪০ অপরাহ্ন
সিলেট নগরে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- রায়নগর মিতালি ১১১ নম্বর বাসার আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)।
আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত। নিহতদের মধ্যে রয়েছেন সাত্তার মিয়া, তার স্ত্রী ও তাদের গৃহপরিচারিকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘বাড়ির কর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকা লাশ পাওয়া গেছে। এর বেশি এই মুহূর্তে বলা যাচ্ছে না ‘
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এএফ/০১