সিলেটে এসএসসি পরীক্ষার্থী বিপাশা দে নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৪, ২০২৬
০৪:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২৬
০৪:৪১ পূর্বাহ্ন



সিলেটে এসএসসি পরীক্ষার্থী বিপাশা দে নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন


সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বিপাশা দে (দিয়া) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

বিপাশা দে সিলেট জেলা বারের আইনজীবী বিপ্লব কান্তি দে মাধবের মেয়ে।

পরিবারের সদস্যরা বলছেন, বিপাশা দুপুরে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে এবং মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিপাশার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গড়ন হালকা-পাতলা এবং দাঁতে ব্রেস লাগানো রয়েছে, যা তাকে শনাক্তে সহায়ক হতে পারে। নিখোঁজ হওয়ার সময় বিপাশার পরনে ছিল সবুজ রঙের কামিজ, যার হাতা খয়েরি রঙের। 

পরিবারের সদস্যরা জানান, বিপাশা মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে। তার আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ যদি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

যোগাযোগ- ০১৭১৬০৭৩০১৬, ০১৭১১১০১২৪২, ০১৭১১২২৭৫৭৬, ০১৭১৬৬৩৩০৩৪, ০১৭১১৩২৯৮৯০, ০১৭৮৩১৯৪০৯৪


এএফ/০২