আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি

সিলেট মিরর ডেস্ক


জুন ২৭, ২০২৬
০৫:১১ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২৬
০৫:১৬ অপরাহ্ন



আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি

আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি


প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কারণে আগামীতে দেশে বিপুল চীনা বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় দেশটিতে পণ্য পৌঁছানো যাবে; ফলে বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

এ সময় সিলেটে শাহজালালের মাজার ব্যবস্থাপনা কমিটির বিষয়ে তিনি বলেছেন, মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে।

জিসি / ০৫