সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে বদলি

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২৬
০৩:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৬
০৩:৩৯ অপরাহ্ন



সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে বদলি

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। -ফাইল ছবি


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

​আজ রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মেহেন্দী হাসান।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান পদ থেকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'উপসচিব (সংযুক্ত)' পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

​তবে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে এই প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।




এএফ/০১