জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


জুন ০২, ২০২৬
১০:১০ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২৬
১০:১০ অপরাহ্ন



জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে নির্বাচিত হয়েছেন আগামী এক বছরের জন্য।

আজ মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে ৯৯টি দেশ ভোট দিয়েছে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানকে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়েছে ৯১টি।

এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশের প্রতিনিধি বসছেন দ্বিতীয়বারের মতো।

চল্লিশ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। 



এএফ/০৪