আরো ৪ বাংলাদেশি হাজির মৃত্যু, মোট ৪১

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২৬
১১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২৬
১১:৪১ পূর্বাহ্ন



আরো ৪ বাংলাদেশি হাজির মৃত্যু, মোট ৪১

আরো ৪ বাংলাদেশি হাজির মৃত্যু, মোট ৪১


সৌদি আরবে আরো চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। 

রবিবার (৩১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটে মোট ১১ হাজার ৬১৩ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। 

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী।

মৃতদের মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জন মারা গেছেন।

জিসি / ০৩