প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের বালকে সিলেট ও বালিকায় সুনামগঞ্জ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক


মে ২০, ২০২৬
০১:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২৬
০১:৩৪ অপরাহ্ন



প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের বালকে সিলেট ও বালিকায় সুনামগঞ্জ চ্যাম্পিয়ন


প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর সিলেট বিভাগ পর্যায়ে বালক দলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট, বালিকা দলে সুনামগঞ্জ।

বালক দল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হবিগঞ্জের বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। অপরদিকে সুনামগঞ্জের সদর উপজেলার হাছনপুর হাজী কুদরত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে হারিয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কাউয়ারগলার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

সিলেট নগরের মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে দুইদিন ব্যাপী টুর্নামেন্টের সোমবার ছিল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বিকেল সাড়ে চারটায় খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক মুহম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাখাওয়াত এরশেদ ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

বক্তব্য দেন সিলেট রেড ক্রিসেন্ট এসোসিয়েশনের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী।  উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক অফিসার মো. নজরুল ইসলাম, মো. রুহুল আমিন, মহিউদ্দিন আহমদ, সদর ইউআরসি ইন্সট্রাক্টর একেএম আনিসুজ্জামান।

সিলেট সিটি করপোরেশনের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষক, শিক্ষা ও ক্রীড়া কর্মকর্তারা। 

অতিথিবৃন্দ খেলোওয়াড়দের হাতে প্রাইজমানির চেক,   ট্রফি ও মেডেল তুলে দেন।

বিজয়ী বালক দলের প্রধান শিক্ষক নজমুল হক জানান, এবার ঢাকা বিজয়ের পালা।  তাঁর প্রত্যাশা সিলেট বিভাগের সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা ও সমর্থন পাবে তাঁর দল। একই প্রত্যাশা ব্যক্ত করেন সুনামগঞ্জ দলের কোচ ও ম্যানেজার। 

উল্লেখ্য গত ১৮ মে সিলেট বিভাগের ৮টি দল বিভিন্ন পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে। গতকাল দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়। এবার সিলেট ও সুনামগঞ্জের দুটি দল ঢাকা যাওয়ার অপেক্ষায়। 

খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম হওয়ায় প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেট বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল  ইসলাম তালুকদার ক্রীড়ামোদীদের ধন্যবাদ জানান।



এসকেএন-০১/এএফ-০১