নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬
০১:৪৬ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২৬
০১:৪৬ অপরাহ্ন
সিলেটের উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে প্রথমে বিএসএফ আকস্মিক গুলি ছোড়ে। তাৎক্ষণিক পাল্টা জবাব দেয় বিজিবি।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে ৪৮ বিজিবি পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাটের সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ গুলি ছোড়ে বিএসএফ। কি কারণে কেন তারা গুলি ছোড়ে তা জানা যায়নি। কোনো কারণ ছাড়াই বিএসএফের আগ্রাসী ভূমিকার জবাবে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় এবং পাল্টা গুলিবর্ষণ করে। ওই সময় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় বলে জানা গেছে।
৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। ঘটনার পরপর সোনারহাটসহ আশপাশের সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এএফ/০১