সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২৬
০৩:০৮ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২৬
০৩:৩০ অপরাহ্ন
শিক্ষা ও মেধাবৃত্তি দেবে ডিএনসিসি
রাজধানীর সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে শিক্ষা ও মেধাবৃত্তি কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে মেধাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি জানান, এবার মোট ৭৩১ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে। এই মেধাবৃত্তি কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতে বৃত্তির অর্থ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, বৃত্তির বাইরে থাকা অস্বচ্ছল পরিবারগুলোকেও সহায়তার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।
এদিকে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। কারণ, এডিস মশার লার্ভা জমে থাকা পানিতেই জন্ম নেয়।
শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জিসি / ০৩