সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

‎শাবিপ্রবি প্রতিনিধি


মে ১০, ২০২৬
০২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২৬
০২:৩৮ পূর্বাহ্ন



সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে।   

‎‎শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বলেন বার্ষিক সাধারন সভায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।  তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের  নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অধ্যাপক ড. আমিরুল ইসলাম ও অধ্যাপক ড. মুহিবুল আলম।   

‎‎কমিটির অন্য সদস্যদের মধ্যে সহসভাপতি হিসেবে রাশেদুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান ও অধ্যাপক ড. লুতফুল এলাহী কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুস্তাক আহমদ কয়েছ, ফাইন্যান্স এন্ড একাউন্স সম্পাদক  মো. মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (ফাইনান্স ও একাউন্টস) তানভীর আহমদ বন্ধন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, খাদ্য বিষয়ক সম্পাদক মো. জামাল উদদীন, লাইব্রেরি এন্ড আইটি সম্পাদক মাসুদ রানা, সামাজিক ও সংস্কৃতি সম্পাদক বিধান চন্দ্র দেবনাথ, অফিস সম্পাদক আবু মুসা তারেক, খেলাধুলা সম্পাদক মো. শাহরিয়ার, ফ্যামিলি এফেয়ার্স সম্পাদক মোছা. রহিমা বেগম। 

‎‎নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুর রহমান, অধ্যাপক ড. সাইফুল আলম, অধ্যাপক ড. রাজন আহমেদ, এ এস এম সায়েম, সৌমিত্র সিংহ দাশ ও কাজী মাহবুবা মিনু।   

‎‎এছাড়া উপদেষ্টা কমিটিতে মনোনীত হয়েছেন দেলোয়ার ঈসমাইল, অধ্যাপক ড. মো নিজাম উদ্দীন, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক নাসিমা হক খান, মো. আমিরুল ইসলাম, সৈয়দ জয়নুল হক, অধ্যাপক ড. মস্তাবুর রহমান, তাহমিদ বখত চৌধুরী ও গোবিন্দ কুমার পাল।  

‎‎নতুন কমিটির সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান পারভেজ বলেন, প্রাক্তন সাস্টিয়ানদের স্বার্থ রক্ষায় সকলকে নিয়ে কাজ করব।            

‎‎নতুন কমিটি গঠনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সকলেই এসকল দায়িত্ব পালনের জন্য যোগ্য। যেহেতু ক্লাবের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন সেই জায়গা থেকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। আমি প্রত্যাশা রাখি এই কমিটি সুন্দর ও সুচারুরূপে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবেন।  সকল সাস্টিয়ানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্টা করবেন।


এএফ/০১