মহান মে দিবস উপলক্ষে সিলেটে হকার্স সমিতির পথসভা

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২৬
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২৬
০২:৫৮ পূর্বাহ্ন



মহান মে দিবস উপলক্ষে সিলেটে হকার্স সমিতির পথসভা


মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এই পথসভায় হকার্সদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

পথসভায় সভাপতির বক্তব্যে মো. আব্দুল কুদ্দুস সংবাদপত্রের মালিকপক্ষের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘যেসব পত্রিকা বছরপূর্তিতে সংবাদপত্র হকার্সদের যথাযথ মূল্যায়ন করবে না এবং হকার্সদের কল্যাণ ফান্ডে অনুদান প্রদান করবে না, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সদস্যরা সেই সব পত্রিকা বিক্রি করা থেকে বিরত থাকবে।’

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন হারুনুর রশিদ ও লিটন আহমদ গাজী।

সভায় আরও উপস্থিত ছিলেন, আলম আহমদ, হাসু মিয়া, সুকেশ বাবু, সেলিম আহমদ, সুমন আহমদ, জসিম আহমদ, দুলাল মিয়া, আকরাম হোসেন, ফারুক আহমদ, খোকন গাজী, ইমন গাজী, সায়মন মিয়া, বাদল মিয়া, শাহ আলম, হানিফ মিয়া, দোয়েল আহমদ, আলম গাজী, সাইদুল মিয়া, নুরু মিয়া, রায়হান আহমদ, আসাদুল, সাইফুল, আফসোর আহমদ, শুকুর মিয়া, পারভেজ মিয়া, শাকিল আহমদ, আলী হোসেন, আউয়াল আহমদ, রুবেল আহমদ, মোহাম্মদ আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে হকার্সদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরিশেষে, ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নিয়ে পথসভাটি সমাপ্ত হয়।


এএফ/০১