নিজস্ব প্রতিবেদক
মে ০১, ২০২৬
০৩:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২৬
০৩:৩৩ পূর্বাহ্ন
সিলেট মিরর-এর সাবেক নিজস্ব প্রতিবেদক ও যমুনা টেলিভিশন, সিলেটের প্রতিবেদক নাবিল হোসেনের পিতা ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাদ এশা নগরের নয়াসড়ক মসজিদে জানাজা মেষে হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইসমাইল হোসেনের বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় সিলেট নগরের নয়াসড়কের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সহকর্মী পিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গণে৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মিরর পরিবার। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিলেট মিরর পরিবার।
এএফ/০২