প্রভাত বেলা সম্পাদকের মাতৃবিয়োগ, আজ বাদ জুম’আ জানাজা

নিজস্ব প্রতিবেদক


মে ০১, ২০২৬
০৩:২০ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২৬
০৮:০৮ অপরাহ্ন



প্রভাত বেলা সম্পাদকের মাতৃবিয়োগ, আজ বাদ জুম’আ জানাজা


সুনামধন্য আলেম মাওলানা মরহুম ফরিদ উদ্দিন আহমদের স্ত্রী ও দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেলের মাতা রোকেয়া বেগম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও  এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমার চার ছেলের মধ্যে বড় ছেলে ব্যবসায়ী জামিল আহমদ শামীম, মেজো ছেলে সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক কবীর আহমদ সোহেল, সেজো ছেলে সাংবাদিক আহমদ মারুফ এবং ছোট ছেলে মাসরুর রাসেল সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।  

পরিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ শুক্রবার (১ মে) বাদ জুম’আ নগরের কুশিঘাট এলাকার গাজী বোরহান উদ্দিন মাজার মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 


এএফ/০১