গাজা অভিমুখী সাহায্যকারী জাহাজ আটক করল ইসরায়েল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২৬
০২:২৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২৬
০২:২৫ অপরাহ্ন



গাজা অভিমুখী সাহায্যকারী জাহাজ আটক করল ইসরায়েল


গাজা অভিমুখে মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গ্রিসের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। ইসরায়েলি নৌবাহিনীর সাম্প্রতিক এই পদক্ষেপকে ‘বিচারহীনতার চরম বহিঃপ্রকাশ’ হিসেবে বর্ণনা করেছেন আয়োজকরা। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১২ এপ্রিল গাজা অভিমুখে মানবিক সহায়তা নিয়ে যাওয়া জন্য দ্বিতীয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে। 

দলটি এক বিবৃতিতে বলেছে, ‘এটি একটি  জলদস্যুতা। ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে বেআইনিভাবে তাদের আটক করেছে ইসরায়েল। নিজ জলসীমার বাইরে কোনরকম জবাবদিহিতা ছাড়া কিভাবে এমন পদক্ষেপ নিতে পারে।’

কোনো দেশই আন্তর্জাতিক জলসীমার ওপর কোন দাবি করা, পাহারা দেওয়ার বা দখল করার অধিকার রাখে না। কিন্তু ইসরায়েল ঠিক তাই করেছে এবং ইউরোপ উপকূলের ভূমধ্যসাগর পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রসারিত করেছে বলে যোগ করেন তারা।

জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বলেছেন, নৌবহরটিকে ইসরায়েলি জলসীমা পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া হয়েছে।

গেল বছরের অক্টোবরে একই সংগঠনের পাঠানো একটি নৌবহর অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা ইসরায়েলি সামরিক বাহিনী থামিয়ে দেয়। সেই অভিযাত্রায় সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ও ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করে ইসলায়েলের বাহিনী।



এএফ/০১