সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬
০৪:৫৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২৬
০৫:০০ অপরাহ্ন
পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সিলেটে বদলি
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে সিলেটে বদলি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত আদেশে এ বদলি ও পদায়ন করা হয়েছে।
জানা যায়, হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ও এপিবিএন পুলিশের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এরমধ্যে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও শাহরিয়ার আল মামুন সিলেট মহানগর পুলিশে পূর্বে কর্মরত ছিলেন বলে পুলিশের একটি সূত্র জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জিসি / ০৫