বিশ্বনাথ প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬
০৮:৩৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২৬
০৮:৩৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্ধুর কুড়ালের আঘাতে মাজারের খাদেম শাহ আলম (২৮) খুন হয়েছেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয়ের মাঠে এঘটনা ঘটে।
নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি ছিলেন প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদিম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে চলাচল করেন। আজ বুধবার দুপুরের দিকে শাহ আলম ও মিজানুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে শাহ আলমের ওপর আক্রমন চালান। এতে শাহ আলম রক্তাক্ত হয়ে মাটি পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মিজানুর রহমানকে (৩২) তার নিজ বাড়ি থেকে আটক করে।
মিজানুর রহমান উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘ঘাতককে আটক করা হয়েছে। লাশটি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এএফ/০৩