সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৫, ২০২৬
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২৬
১০:৩৪ অপরাহ্ন
কবি বিপ্লব নন্দীর ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), কবি, গবেষক ডক্টর মোস্তাক আহমাদ দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের সাবেক ডীন, কবি এবং লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির মাসীমা অনিমা রানী দাশ রীনা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কবি বিপ্লব নন্দী। এর আগে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী টিউলিপ নন্দী।
গল্পকার মাধব রায়ের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নারায়ণ সাহা, অ্যাডভোকেট মনির হেলাল, বীরেণ দাশ, নির্মল দাশ নারায়ণ, অমিতা বর্ধন, গণেন্দ্র চন্দ্র দেশমুখ, অনন্তদ্বীপ পলাশ, সনজিত কান্তি দেব, সুব্রত দাশ, লেখক ও গবেষক মনোজ বিকাশ দেব রায়, তনিমা এষ নন্দী, নন্দিতা চৌধুরী, নিবেদিতা চৌধুরী, বেবী রায়, রওশন আরা বাঁশি, মো. জাকির হোসেন, কবি তুষার কর, আশীষ কুমার মজুমদার, মিলাদ আহমদ, কোহেলি রানী রায়, মনিকাঞ্চন চৌধুরী মিলা, মুগ্ধ মৈনাক সরকার, দেবব্রত পাল মিন্টু, তাওহীদ আহমদ, নাঈম আহমদ, আকমামুর রহমান নবীন, সন্দীপ দেব, প্রণব জ্যোতি পাল, ঊর্মি সরকার ঝুমি, জীব্রান মাছুম দীদার, ঝুমা চৌধুরী, ফৌজিয়া আক্তার, অদিতি চৌধুরী, আদিত্য দত্ত পুরকায়স্থ আর্য, নবনীতা দাশ, দ্বিজেন দেব, পৃথ্বিরাজ চৌধুরী কাব্য, অদিতি ধর তপা, নিবাস রঞ্জন দাস, অপরাজিতা দাশ কথা, নীললোহিত দাশ রূপ, স্থপতি রাজন দাশ, আলোকতনু দাশ, অবন্তী ধর, অরুণাভ দেব চারু, অনুরাগ দেব ফাগুন, গ্রন্থিকা পাল টুনটুন, আলপনা দাশ মাম্পি, মৃত্তিকা দাশ মৌ, তাপ্পু পুরকায়স্থ, ময়ূখ দাশ, দুর্জয় দাশ অয়ন, কবি সুমন বণিক, কবি প্রণব কান্তি দেব, জাহাঙ্গীর আলম, কবি সাব্বির পারভেজ সোহান, গল্পকার সোহাগ পারভেজ, মাজেদ আহমেদ, এডভোকেট বিধুভূষণ ভট্টাচার্য, লেখক ও গবেষক রণদীপম বসু, হাসানুল এইচ জারিফ, অধ্যাপক পার্থ সারথি নাগ, লুনা সুলতানা, মো. আনোয়ার আলী, অসীম রঞ্জন তালুকদার, দীপা মজুমদার, সবিতা মজুমদার কৃষ্ণা, পারভীন আক্তার মালা, অর্কপ্রভ রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কবিতা মানুষের মেধা ও মনন বিকাশের হাতিয়ার, কবিতা জীবনের রুক্ষতার মাঝে শৈল্পিক আনন্দ বয়ে আনে এবং মানুষের আত্মাকে সমৃদ্ধ করে। কবি বিপ্লব নন্দী ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থে নিজের অনুভব, উপলব্ধি ও চিন্তাকে কৃত্রিমতার আশ্রয় না নিয়ে সরাসরি প্রকাশ করেছেন। গ্রন্থটিতে কবি নির্মাণ করেছেন বৃহত্তর জীবনবোধের এক বিস্তৃত ক্যানভাস।’
তারা বলেন, ‘জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র মুহূর্ত থেকে শুরু করে বৃহত্তর সামাজিক ও দার্শনিক প্রশ্ন কবিতার ভেতরে ধারণ করে পাঠককে ভাবতে, প্রশ্ন করতে ও নিজেকে আবিষ্কার করতে উদ্বুদ্ধ করেছেন। কবি বিপ্লব নন্দী পাঠকদের আরো অনেক কাব্যগ্রন্থ উপহার দিবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।’
এএফ/০২