নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৫, ২০২৬
১০:২৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২৬
১০:৪৪ অপরাহ্ন
অ্যাডভোকেটশিপ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে সিলেট অঞ্চলের উত্তীর্ণ হওয়া নিজেদের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এবিসি ল’ প্রফেশনালস সিলেট। শনিবার (৪ এপ্রিল) এই সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলার সাবেক পাবলিক প্রসিকিউটর ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
![]()
প্রধান আলোচকের বক্তব্যে এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, ‘আইনপেশা একটি মহৎ ও মহান পেশা। সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কঠোর পরিশ্রম ও নীতি-নৈতিকতা মেনে ওকালতি করতে হবে। ধৈর্য্য ধরে পেশা পরিচালনা করলে, একদিন সফলতা আসবে। আইনের ব্যাখ্যা বিশ্লেষণ ও আইন পেশা পরিচালনার জন্যে রিপোর্টেড মামলার সিদ্ধান্ত বিষয়ে জানতে হবে। নিয়মিত ল’ জার্নাল অর্থাৎ ডিএলআর, বিএলডি ইত্যাদি পড়তে হবে।’ তিনি নবাগত আইনজীবীদের বেয়ার অ্যাক্ট পড়ার জন্যে বিষয়েভাবে উল্লেখ করেন। তিনি নবাগতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।
এবিসি ল’ প্রফেশনালস’র প্রতিষ্ঠাতা, আইনজীবী ও আইনের শিক্ষক মোহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা’ অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন- এবিসি’র প্রতিষ্ঠাতা ও আইনের শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। অনুষ্ঠানের এ পর্বের শেষে নবাগত আইনজীবীদের উদ্যোগে তাদের অর্জিত সফলতা উপলক্ষে একটি কেক কাটা হয়। সবাইকে নিয়ে কেক কাটেন বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তাছাড়া নবাগত আইনজীবীদের পক্ষ থেকে এবিসি’র শিক্ষক মণ্ডলীদের সৌজন্য উপহার প্রদান করা হয়। পরিশেষে সম্মিলিতভাবে ফটোসেশন করে অনুষ্ঠান শেষ করা হয়।
এর আগে অনুষ্ঠান শুরুতে এবিসি’র নিয়মিত শিক্ষক- অ্যাডভোকেট মো. আরিফুর রহমান প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত বক্তব্য দেন। পরে নবাগত আইনজীবীদের একে একে ফুল দিয়ে বরণ করা হয়।
নবাগত ৪৩জন আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন- আফজাল হোসাইন সোহেল, রুহানা বেগম, মাধুরী ভৌমিক, মিনাক্ষী রানী দে, পূর্ণিমা বিশ্বাস প্রিয়া, সুফিয়া বেগম, সুজানা বেগম, সাইদুল ইসলাম, তাহেরা বেগম, পারভেজ আহমেদ, বিপাশা দেব বৃষ্টি, স্বপ্না বেগম, ফয়সল মাহমুদ, সত্যন্দ্র দে রিংকু, আব্দুল করিম, আব্দুর রাহাদ জাবেদ, শেখ তৌকির আহমেদ, সুদীপ রায়, রেদয়ান আদীব, শুভ চন্দ্র নাথ, মোহাম্মদ সাহিদ আলী, খায়রুল ইসলাম প্রমুখ।
পরে নবাগত আইনজীবীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
এবিসি’র শিক্ষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী দিদার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের এ পর্যায়ে এবিসি’র শিক্ষক ও অ্যাডভোকেট সামসুল আবেদীন, বিশেষ আলোচক হিসেবে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
এএফ/০১