সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৯, ২০২৬
০২:২৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২৬
০২:৩৩ অপরাহ্ন
মোবাশ্বিরের জায়গায় এয়ারপোর্ট থানায় নতুন ওসি সহিদুর
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন সহিদুর রহমান। এরআগে তিনি সিলেটের নগর বিশেষ শাখায় (সিটিএসবি) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ মার্চ) রাতে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন বরে জানা যায়। এরআগে এই থানার ওসি ছিলেন শাহ মোবাশ্বির আলী। তাকে গত ২৫ জানুয়ারি ক্লোজড করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, মহানগর পুলিশের এক আদেশে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সহিদুর রহমানকে পদায়ন করা হয়েছে।
এরআগে বভ্ন্নি অভিযোগের প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জিসি / ০৩