সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৮, ২০২৬
০৩:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২৬
০৩:৪৬ পূর্বাহ্ন



সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ভারতের সহকারী হাইকমিশন সিলেটের উদ্যোগে এর আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটের পাঁচ তারকা হোটেল ‘রোজ ভিউ’-এর হলরুসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সিলেট সাংবাদিকরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। 

সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মির সঞ্চালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

এসময় ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলের সাংবাদিকরা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন বলে এসময় তিনি আশাব্দ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরণের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ সেলিম আওয়াল ও দ্যা ডেইলি স্টারের সিলেট ব্যুরো চীফ দ্বোহা চৌধুরী। 

শুভেচ্ছা বক্তব্য দেন,  সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপ‌তি ও দৈ‌নিক সি‌লেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক মানবজমিন-এর কূটনীতিক প্রতিবেদক মিজানুর রহমান ও দৈনিক বিজনেস ফাইলের সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায়।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করে।’ তারা বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


এএফ/০১