সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৩, ২০২৬
০৩:২৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৩, ২০২৬
০৩:৩০ অপরাহ্ন
প্রয়োজনে পাম্পকেন্দ্রীক নিরাপত্তা দেওয়া হবে : সড়ক প্রতিমন্ত্রী
প্রয়োজনে পাম্পকেন্দ্রীক নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। পাম্পকেন্দ্রীক নিরাপত্তা ঈদের আগেও দেওয়া হয়েছে প্রয়োজনে এখনও করবে।
আজ সোমবার গণমাধ্যমে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেখানে তেল আছে সেখানে পাম্পখোলা আছে, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।
প্রতিমন্ত্রী বলেন, তেলের সংকট ঈদের আগে ছিল।
তবে সরকার উদ্যোগ নেয়ার ফলে ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। যে পরিমাণ তেলের চাহিদা ছিল, সেটি দিতে সক্ষম হয়েছে সরকার।
এদিকে স্টেশনের স্টাফদের মারধরসহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা রোধে পেট্রোল পাম্প মালিকদের চিঠি দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে। সোমবার (২৩ মার্চ) ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জিসি / ০২