সিলেটে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২০, ২০২৬
০৮:৪১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২৬
০৮:৪১ অপরাহ্ন



সিলেটে কখন কোথায় ঈদের জামাত


দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। শনিবার সকালে ঈদ জামাতে অংশ নেওয়ার মধ্যে দিয়ে শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব।

বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্টিত হবে। 

নব নিযুক্ত সিলেটের দুই মন্ত্রী ঐতিহাসিক ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারি অনেক কর্মকর্তাও শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়।

বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্টিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।



এএফ/০২