শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : মন্ত্রী আরিফ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৯, ২০২৬
০৩:০৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২৬
০৩:০৭ অপরাহ্ন



শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : মন্ত্রী আরিফ

শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : মন্ত্রী আরিফ


শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্যান্য সকল বছরের তুলনায় এবার শ্রমিকরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারনে।

এবার নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন, যার জন্য বাংলাদেশে প্রথমবারের মত এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।  বিগত সময়ে দেশের যে সকল কলকারখানাগুলো বন্ধ হয়েছিলো সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যানে সর্বাত্মক ভাবে তাদের পাশে রয়েছে।

জিসি / ০৫