কুদরত উল্লাহ মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাতের সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৮, ২০২৬
০৭:৫৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২৬
০৭:৫৮ অপরাহ্ন



কুদরত উল্লাহ মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাতের সময় নির্ধারণ


সিলেট নগরের বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। 

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।

ঈদের তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

যথাসময়ে উপস্থিত হয়ে ঈদের পৃথক ৩টি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।


এএফ/০৩