সিলেটে এসে রোহিঙ্গা তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০২, ২০২৬
০৮:২০ অপরাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২৬
০৮:২০ অপরাহ্ন



সিলেটে এসে রোহিঙ্গা তরুণ আটক


সিলেটে হযরত শাহজালাল (রহ.) -এর মাজার জিয়ারতে এসে শহীদুল আমিন (১৯) নামে এক রোহিঙ্গা তরুণ আটক হয়েছেন।

আজ রবিবার (১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরের তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক শহীদুল কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার বাসিন্দা এবং মৃত নুরুল বশরের ছেলে। 

পুলিশ জানায়, তিনি আরও দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে এসেছিলেন। তল্লাশির সময় তার পরিচয় যাচাই করে আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। তিনি বলেন, ‘থানা এলাকার তেমুখী পয়েন্ট থেকে শহীদুল আমিনকে আটক করে পুলিশ। সে ও তার আরো দুজন বন্ধু মাজার জিয়ারতের জন্য সিলেটে আসেন। বন্ধুরা চলে গেলে সিলেটে সে থেকে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।


এএফ/০২