আর্তের সেবায় শাহ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে: অ্যাডভোকেট সুহেল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৮, ২০২৬
০৪:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২৬
০৪:৫৯ পূর্বাহ্ন



আর্তের সেবায় শাহ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে: অ্যাডভোকেট সুহেল


সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল বলেছেন, ‘আর্ত-মানবতার সেবায় সিলেটের শাহ ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে শাহপরাণ মাজার গেইট এলাকার শান্তিনগর হাউজিংয়ে শাহ ফাইন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে তালিমুল কোরআন মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীদের মধ্যে  খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি  ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লিয়াকত শাহ ফরিদী সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুহেল বলেন, ‘২০১৪ সাল থেকে শাহ ফাউন্ডেশন আর্তের সেবায় কাজ করছে। তারা তাদের সেবামূলক কাজের মাধ্যমে সমাজ উন্নয়নে যে অবদান রাখছে তা এক কথায় অসাধারণ। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ফাইন্ডেশন তাদের তৎপরতার মাধ্যমে সমাজে অবদান রাখবে।’

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মফিজুর রহমান মফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের,  শাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও এবি ব্যাংকের সাবেক ম্যানেজার এস এম সুজ্জাদ আলী,  মুক্তিযোদ্ধা আদর্শ  গুচ্ছগ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লি অধ্যক্ষ আবিদুর রহমান, সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সলর জয়নাল আবেদিন, ব্যাংকার ও অভিনেতা মোশতাক চৌধুরী, তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা হেলাল  আহমদ।

বক্তব্য রাখেন  মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মুফতি মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মো. মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রফিক, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মঞ্জুর এলাহী সামী, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক ওয়ায়েছ কুরুনি উজ্জ্বল। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক বাহাদুর, আব্দুর রশীদ, অ্যাডভোকেট শুক্কুর আলী, রজব আলী, বদরুল  ইসলাম, মো. আব্দুল মতিন, আব্দুল লতিফ প্রমুখ।


এএফ/০১