সিলেটের হুমায়ুন কবির তিন মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৪, ২০২৬
০৭:০৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৬
০৭:০৬ অপরাহ্ন



সিলেটের হুমায়ুন কবির তিন মন্ত্রণালয়ের দায়িত্বে

মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ তালিকায় সিলেটের হুমায়ুন কবিরকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান উপদেষ্টাদের মধ্যে এই দায়িত্ব বণ্টন করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পাওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা খাত দেশের কূটনৈতিক সম্পর্ক ও দুর্যোগপ্রবণ বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব পাওয়ার পর হুমায়ুন কবির সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে গতি আনা এবং সমন্বয় জোরদার করাই হবে আমার অগ্রাধিকার।’

আরসি-০১