সিলেটবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা এমপি তাহসিনা রুশদীর লুনার

বিশ্বনাথ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২৬
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৬
০২:১২ পূর্বাহ্ন



সিলেটবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা এমপি তাহসিনা রুশদীর লুনার


পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। ১৮ (ফেব্রুয়ারী) বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তায় এ আহবান জানান।

বার্তায় এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, রমজান মাস হলো আতœসংযম, ত্যাগ ভ্রাতৃত্বের মাস। এই পবিত্র মাস আমাদের মাঝে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই। সিলেট-২ আসনের সংসদ সদস্য রমজান মাসের সকলের দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র রমজান শিক্ষা ধারণ করে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও বিশৃংখলা দূর হবে। বার্তায় তিনি বিশেষভাবে তাঁর নির্বাচনী এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি তাঁর অপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

এমপি তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, নির্বাচনী এলাকার মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। পবিত্র এ মাসে দ্রব্যমূল্যে যেন স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ শান্তিতে সিয়াম সাধনা করতে পারে, সে বিষয়ে সচেতন থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।   

তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন এবং পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান। একই সাথে রমজানে বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্বার মাগফেরাত কামনা করেন। এমপি তাহসিনা রুশদীর লুনা তাঁর নিখোঁজ স্বামী সাবেক এমপি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য সকলের কাছে দোয়া চান। 


এএফ/০১