নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
০৯:২১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৬
১০:১৯ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) সভাপতি ও জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেটমো. ছয়ফুল আলম। তাকে সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মো অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের।
এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সমিতির ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার আহমদ চৌধুরী আবদাল পান ৪১১ ভোট। অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারঁ নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন দিলু পান ৩২৫ ভোট।
এছাড়া অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি, অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট পেয়ে, অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট পেয়ে সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে এবং অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট পেয়ে ও অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট পেয়ে মহিলা বিষয়ক সম্পাদক পদে, অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহ সম্পাদকের তিনটি পদে যথাক্রমে অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট, অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান ৮৯৯ ভোট, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ৮৯৫ ভোট, অ্যাডভোকেট এ.এস.এম আব্দুল গফুর ৮৭২ ভোট, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ৮৬৯ ভোট, অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম ৮৫৭ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ৮৪০ ভোট, অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এএফ/০৩