নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৩:৩৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৬
১০:৩৮ পূর্বাহ্ন
সিলেট নগরের মিরাবাজার এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া ভোটকেন্দ্রে প্রবেশের সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন যুবককে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় এলাকারবাসীর। তারা প্রিসাইডিং কর্মকর্তার কাছে তিন জনের পরিচয় জানতে চাইলে তিনি জানান, তারা আনসার সদস্য।
বিষয়টি নিশ্চিত হতে চ্যালেঞ্জ করা হলে ওই তিন যুবক জানান, তারা পর্যবেক্ষক। রাতে কেন্দ্রে কেন, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে থানায় নিয়ে যায়।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির।
তিনি বলেন, ‘জনতা তাদের আটক করলে আমরা ওই তিনজনকে থানা হেফাজতে নিয়ে এসেছি। তারা নিজেদের পর্যবেক্ষক দাবি করছেন। বিষয়টি যাচাই বাছাই হলে ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’
এএফ/০২