রোজায় যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১১, ২০২৬
০৩:৫২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৬
০৩:৫২ অপরাহ্ন



রোজায় যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

রোজায় যেসব পণ্য বিক্রি করবে টিসিবি


পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ এই ট্রাক সেলের মাধ্যমে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বর্তমানে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে রমজান উপলক্ষে ট্রাক সেল কার্যক্রম। এই উদ্যোগের আওতায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।

টিসিবি জানায়, রমজান মাসে তাদের নিয়মিত পণ্য—ভোজ্যতেল, ডাল ও চিনি—এর পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। তবে ট্রাক সেলের মাধ্যমে কোন পণ্য কত পরিমাণে এবং কী দামে বিক্রি হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, রমজান শুরুর আগের দিন থেকেই ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা সহায়তা করা সম্ভব হবে।

জিসি / ০৫