সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৪, ২০২৬
০২:৪৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২৬
০২:৪৭ অপরাহ্ন
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের সভা চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের সভা চলছে।
আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভাটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত আছেন।
এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সভায় অনলাইনে যুক্ত আছেন।
জিসি / ০৪