সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৪, ২০২৬
০২:২৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২৬
০২:২৮ অপরাহ্ন
মঞ্চে তারেক রহমান, নগরজুড়ে মানুষের ঢল
বিএনপি বরিশাল বিভাগীয় জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে দেখে আনন্দে আত্মহারা; স্লোগানে স্লোগানে মুখরিত বরিশাল বেলস পার্ক।
বুধবার দুপুর ১২টায় বরিশাল স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে এসে নামেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়িতে করে দুপুর ১২টা ২০ মিনিটে সভা মঞ্চে পৌঁছান তিনি।
এসময় সড়কের দুই পাশ থেকে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে স্লোগান দিতে থাকে। তিনিও হাত নেড়ে অভিবাদন জানান।
এর আগে বেলা ১১টার বরিশাল বেলস পার্কে আয়োজিত এই জনসভা শুরু হয়। ইতিমধ্যে বিভাগের ছয়টি জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
শুরুতে বক্তব্য রেখেছেন স্থানীয় নেতাকর্মীরা।
জিসি / ০২