জৈন্তাপুরে গভীর রাতে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৩, ২০২৬
০৪:০৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৬
০৪:০৮ অপরাহ্ন



জৈন্তাপুরে গভীর রাতে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

জৈন্তাপুরে গভীর রাতে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা


সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন পাহাড় ও টিলা কর্তন করে মাটি বিক্রয়ের অপরাধে গভীর রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহাড় কাটার অপরাধে ১ব্যক্তিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাত ১টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামের অবৈধ উপায়ে পাহাড় ও টিলা শ্রেনীর ভূমি হতে মাটি কাটার দায়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ১ব্যক্তিকে আটক করা হয় এবং তৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করার হয়।

সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্ব সর্বত্র পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অনুযায়ি শাস্তি ও জমিমানা প্রদান করা হচ্ছে। অবৈধ মাটি কাটা, পাহাড় ও টিলা কর্তন, বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং অভিযান অব্যাহত থাকবে।

জিসি / ০৪