সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০২, ২০২৬
০৩:৫৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২৬
০৩:৫৯ অপরাহ্ন
বিয়ানীবাজারে সড়কে প্রা*ণ গেল তরুণের
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত তরুণের নাম বাধন আহমেদ। তিনি বিয়ানীবাজার উপজেলার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে।
দুর্ঘটনায় আহত আরেকজনের নাম মাহিন। তিনি বাধন আহমেদের বন্ধু এবং ওই মোটরসাইকেলের যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলের সঙ্গে নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জিসি / ০৪