ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের ডাক ফয়সল চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২১, ২০২৬
১১:৩২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
১১:৩২ পূর্বাহ্ন



ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের ডাক ফয়সল চৌধুরীর

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসন থেকে দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরী। একই সঙ্গে তিনি এ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়সল আহমদ চৌধুরী এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রিয় গোলাপগঞ্জ–বিয়ানীবাজারবাসী দীর্ঘ দুই যুগ ধরে আমি আপনাদের হাসি-কান্নার সঙ্গী হতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কঠিন সময়েও আপনারা আমাকে একা ফেলে যাননি, সে জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার নেতা-কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।

তিনি আরও উল্লেখ করেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমি দলের একজন নগন‍্য কর্মি। আপনাদের ভালোবাসা আমার একমাত্র সম্বল। আমি যেহেতু দলের প্রতি আনুগত্য। আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম‍্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আরসি-০৪