নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬
১১:১২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
১১:১২ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ বুধবার (২১ জানুয়ারি)। প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।
সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হবে বুধবার সকাল সাড়ে ১০টায়। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় সিলেট-১ (নগর-সদর), সকাল ১১টায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর), সকাল সাড়ে ১১টায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) এবং দুপুর ১২টায় সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর), সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সব প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।