বাংলাদেশের শত বছরের দিকনির্দেশা গণভোটে নির্ধারিত হবে: আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১০, ২০২৬
০২:৫৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১০, ২০২৬
০২:৫৪ অপরাহ্ন



বাংলাদেশের শত বছরের দিকনির্দেশা গণভোটে নির্ধারিত হবে: আদিলুর রহমান


নির্বাচন আনন্দমুখর পরিবেশে হবে আশাবাদ জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নির্বাচনে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার ও পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।’ এসময় গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ নির্ধারিত হবে এই গণভোটে।’

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি বাস স্ট্যান্ডের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সমস্যা পর্যবেক্ষণ করেন।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাংলাদেশের আগামী শত বছরের জন্য যেটা দিকনির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। '

নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।’

তিনি বলেন, ‘রক্ত দিয়ে প্রাপ্ত জুলাই সনদ এর পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু হবে।’


এএফ/০১