সিলেট-১ আসনে এক প্রার্থী ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৩, ২০২৬
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২৬
০৪:৪৩ অপরাহ্ন



সিলেট-১ আসনে এক প্রার্থী ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৈধ


মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে মনোনয়ন বাছাই শেষে এক প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। 

এ আসনে এনসিপির প্রার্থী ছিলেন দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। তিনি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাই করা হচ্ছে। যাছাই বাছাই শেষে আগামীকাল রবিবার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার (৩ জানুয়ারি) সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.সারওয়ার আলম এ ঘোষণা দেন।

এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন-গণ অধিকার পরিষদের আকমল হোসেন, জাতীয় নাগরিক পার্টির এহতেশাম হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর, খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস।

এহতেশাক হক ছাড়া বাকি ৯ প্রার্থীর মনোনয়ন গৃহীত করেছে নির্বাচন কমিশন। 


এএফ/০১