সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৯, ২০২৫
০৯:১৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২৫
০৯:১৮ অপরাহ্ন



সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল


মর্যাদপূর্ন সিলেট-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার ( ২৯ ডিসেম্বর ) বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কাছে মনোনয়নপত্র জমা দেন প্রণব জ্যোতি পাল।

এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বীরেন সিং,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, প্রিতম রায়, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ মফিজ উদ্দিন, মাহফুজ আহমদ, আহমদ প্রমূখ।

সিলেট-১ বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমাদের দল বাসদ এদেশে বৈষম্যহীন -গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অবিচলভাবে লড়ছে।এ সংগ্রামের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা নিয়েছি। নির্বাচনে আমরা জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। প্রণব জ্যোতি পাল, সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উদ্বেগ- উৎকণ্ঠা দূর করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।


এএফ/১০