সিলেট-১ আসনে মনোনয়ন জমা দিলে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৯, ২০২৫
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৫
১২:৩০ অপরাহ্ন



সিলেট-১ আসনে মনোনয়ন জমা দিলে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির


মর্যাদাপূর্ণ সিলেট-১ (মহানগর ও সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা চারটার দিকে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তার সঙ্গে মহানগর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এর আগে নগরের তোপখানাস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে সকাল ১১টায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।



এএফ/০৩