নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫
০১:২৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৫
১২:৩৮ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন আরিফুল হক চৌধুরী। এসময় আরিফুল হকের সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তাঁর সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর পাশাপাশি এ আসনে বিএনপির অন্যতম মনোনয়ন দাবিদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীও ছিলেন।
এএফ/০২